রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিসিবি রাজি হলে আমিরাতে না খেলেই দিল্লি যাবেন মুস্তাফিজ
spot_img
spot_img

বিসিবি রাজি হলে আমিরাতে না খেলেই দিল্লি যাবেন মুস্তাফিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় অনতিবিলম্বে ব্রেকিং নিউজ হয় বাংলাদেশে। ভারতীয় মিডিয়াও গুরুত্বসহকারে প্রচার করে ফিজকে দিল্লির দলে নেওয়ার খবর। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে নেয় তারা।

এক মৌসুম হিসেবে রেকর্ড ৬ কোটি রুপি সম্মানী নির্ধারণ করা হয়েছে বাঁহাতি এই পেসারের জন্য। প্রতি ম্যাচে ৪২ লাখ ৮৫ হাজার রুপি পাবেন তিনি। ২০২৫ সালের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই নেয়নি আইপিএল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়নের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল বিষয়টিকে। দিল্লি মুস্তাফিজকে দলে নিয়ে সে অনুমান ভুল প্রমাণ করে।

যদিও মুস্তাফিজ গতকাল আরব আমিরাত গেছেন দুই ম্যাচ টি২০ সিরিজ খেলতে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাহয় হবে ম্যাচ দুটি। এদিকে, পিএসএল থেকে রিশাদ হোসেন ও নাহিদ রানাকে চেয়েছে। লাহোর কালান্দার্স নতুন করে দলে নিয়েছে সাকিব আল হাসানকে। গতকালই বিসিবির কাছে পিএসএল খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন সাকিব।

মুস্তাফিজের পুরোনো দল দিল্লির সেরা চারে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। ১৮ মে নিজেদের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আর ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের বাকি ম্যাচ খেলবে দিল্লি। সেরা চারে উন্নীত হওয়ার রেসে টিকে থাকতে গুজরাটের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকেই মুস্তাফিজকে দলে পেতে চায় তারা। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি থেকে মুস্তাফিজের ছাড়পত্র বা এনওসি নিশ্চিত হয়নি।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, আইপিএল বা বিসিসিআই থেকে বাঁহাতি এ পেসারের এনওসির জন্য যোগাযোগ করেনি। যদিও টুর্নামেন্টে নাম দেওয়ার সময়ই এনওসির বিষয়টি নিশ্চিত করা হয়। বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট রাজি হলে মুস্তাফিজ আইপিএলের ম্যাচ খেলার জন্য দুবাই থেকে ১৭ মের ভেতরে দিল্লি যেতে পারেন।

জাতীয় দল সংশ্লিষ্ট এক কর্মকর্তার কথায় সেই ইঙ্গিত আছে। তিনি বলেন, ‘পাঁচ পেস বোলার আছে দলে। আমিরাতে দুই ম্যাচের সিরিজে একজন না থাকলে কিছু হবে না। টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ছাড়তেই পারে।’

যদিও বিসিবি থেকে বলা হচ্ছে, ১৯ মে আমিরাতে ম্যাচ শেষ করার পর আইপিএলে যেতে পারেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments