শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিয়ের গুঞ্জন মাথায় নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন বিজয়-রাশমিকা!
spot_img
spot_img

বিয়ের গুঞ্জন মাথায় নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন বিজয়-রাশমিকা!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। রুপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। কয়েকবার গুঞ্জন উঠেছে, লিভ-ইন করছেন তারা। কয়েক দিন আগে খবর চাউর হয়, এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাগদান সারবেন এই জুটি।

রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, ভিয়েতনামের কোনো মার্কেটে দাঁড়িয়ে রাশমিকা। তার মাথায় স্থানীয় হ্যাট। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কোনো মার্কেটে খাবার টেবিলে বসে হাসছেন বিজয়।

বিজয়-রাশমিকার কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে নেটিজেনদের দাবি— ‘রাশমিকা ও বিজয় একই মার্কেটে আলাদা আলাদা স্থানে ক্যামেরাবন্দি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিজয়-রাশমিকার ভিয়েতনাম ট্রিপ নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন তারা।

কয়েক দিন আগে তেলেগু ভার্সনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানায়, বিজয়-রাশমিকা তাদের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাগদান সারবেন তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি বিজয় কিংবা রাশমিকা।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো- তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments