বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন
spot_img
spot_img

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২১ মার্চ সকাল ৯টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালেকুজ্জামান, (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম তথ্যটি নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন এই গুণী অভিনেতা। দেশ স্বাধীনের বেশ কয়েকবছর পর খালেকুজ্জামান ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। স্কুল-কলেজ জীবনে অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।

নওয়াজেশ আলী খানের প্রযোজনায় বিটিভিতে প্রথম ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন তিনি। এছাড়াও নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনিবার্ণ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন খালেকুজ্জামান।

ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ সহ বহু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। চলচ্চিত্রে মুরাদ পারভেজ’র ‘বৃহন্নলা’য় অভিনয় করেন এবং শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অনম বিশ্বাসের ‘দেবী’।

উল্লেখ্য, বিকেল ৫টায় তার নামাজের জানাজা কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments