ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। আগামী ৩ এপ্রিল (বুধবার) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী বুধবার বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গবেষকদের কাছে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরবে সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হবে।
ডিএসইতে ১৯৮৬ সালে তালিকাভুক্ত সিটি ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ডিএসইর তথ্য মতে, ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ২১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments