ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৯ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আর ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে ২ ফান্ডের পর এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর ৯.৭৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও এ তালিকায় শীর্ষ স্থানে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক, স্যালভো কেমিক্যাল, শার্প ইন্ডাস্ট্রিজ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইভিন্স টেক্সটাইল এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments