ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার,১৫ জুন সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড(বেক্সিমকো) । আজ কোম্পানিটির মোট ৬৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ কোম্পানিটি মোট ৪ কোটি ৯৬ লাখ ৭১ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ১৭ লাখ টাকা।
শাইন পুকুর সিরামিক্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ১৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, আইপিডিসি ফিন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ ও বিডিকম অনলাইন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments