ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ৩১ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৯৭ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৮৫২টি শেয়ার ৭ হাজার ৩৯২ বারে হাতবদল করেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৭৯ টাকায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটির ৬২ লাখ ৭১ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে বিএসসি ৪৬ লাখ ১৭ হাজার ৭৬১টি শেয়ার ৪ হাজার ৮০৭ বারে ৬৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ম্যাকসন্স স্পিনিং,ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, ন্যাশনাল পলিমার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments