রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ২৯৯
spot_img
spot_img

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃতের সংখ্যা বেড়ে ২৯৯

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে বৃষ্টিপাতজনিত ঘটনায় এখন পর্যন্ত ২৯৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪০ জন শিশু, ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী রয়েছে। রবিবার (৩ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

এনডিএমএ-এর তথ্যানুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মোট মৃত্যুর প্রায় অর্ধেকই পূর্ব পাঞ্জাব প্রদেশে, তার পরে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় (কেপি)।

আহত ৭১৫ জনের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী এবং ২৭২ জন পুরুষ।

 

বন্যার ফলে বিপুল পরিমাণ সম্পত্তিরও ক্ষতি হয়েছে। এনডিএমএ-এর মতে, ১ হাজার ৬৭৬টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪২৮টি পশুর ক্ষতি হয়েছে।

আবহাওয়া বিভাগ সোমবার (৪ আগস্ট) থেকে পাঞ্জাব, কেপি এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে নতুন করে বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে, যার ফলে উদ্ধারকারী সংস্থাগুলোকে সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

মৌসুমি বৃষ্টিপাত প্রায়শই পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ ঘটায়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর অপ্রত্যাশিততা এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments