ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লোভেল্লো আইস-ক্রিম পিএলসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৮ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৪৫৭ বারে ৬৯ লাখ ৭৩ হাজার ৭৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪১৯ বারে ২৪ লাখ ২৫ হাজার ৯০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৫৪৩ বারে ৩ লাখ ৪৭ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.০২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৭৬ শতাংশ, দি ঢাকা ডাইংয়ের ৪.৭৪ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৪.৫০ শতাংশ, সোনালী পেপারের ৪.২৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.১৩ ৩.২৮ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.১০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments