ডেইললি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯৯৭ টাকা ২০ পয়সা বা ৬৪.১৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৫৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩০০ বারে ৩ লাখ ৯৬ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৮ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ১০ পয়সা বা ৮.২৭ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
সি অ্যান্ড এ টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলিটেক্স, তাল্লু স্পিনিং, তুংহাই নিটিং, ইন্টারন্যাশনাল লিজিং, জিকিউ বলপেন, মিথুন নিটিং ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments