ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষ স্থানে অবস্থান করছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত বুধবার এনার্জিপ্যাকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানি শেয়ার দর ৬.৯০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪২ শতাংশ, ইন্ট্রাকোর ৯.১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.০৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭.৮১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭.৬৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭.৩৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.৮৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬০ শতাংশ এবং বিএসআরএম লিমিটেডের শেয়ার দর ৬.৫৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments