ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বুধবার লেনদেন শেষে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৩.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.৭০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রভাতী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের ৬.৯৮ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৬.৭৭ শতাংশ, জেনেক্সের ৬.৭৪ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.০৯ শতাংশ, এবি ব্যাংকের ৪.৩৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.০৫ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩.৯০ শতাংশ, আমান ফিডের ৩.৮৯ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর ৩.৮১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments