ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাপক কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশির শেয়ার দর ও লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৬০.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৩.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২.৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৮.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। সারাদিনে ডিএসইতে ৫১ কোটি ৮ লাখ ৯২ হাজার ৯৯৩টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৭৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকা।
গতকাল ১৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৪৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৭৩.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮২.৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩২টির, কমে ১৭৬টির এবং অপরিবর্তিত রয় ৫৬টির। সারাদিনে ডিএসইতে ৭২ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৯১টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৮২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৪৬ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৭ শতাংশ বা ১৯৯.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৩.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৫টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৩৭৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১২৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩৫৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৮ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৯৮১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
































Recent Comments