ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বৃহস্পতিবার কোম্পানিটি মোট ৩৩ লাখ ৬৩ হাজার শেয়ার হাতবদল হয়ে মোট ৪৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৮৬ লাখ ৯৪ হাজার ৫৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫২ লাখ টাকা।
আইপিডিসি ফিন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩২ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৭২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, আনোয়ার গ্যালভানাইজিং, ব্রাক ব্যাংক,জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ওরিয়ন ফার্মা ও স্যালভো কেমিক্যাল লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments