ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ে প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ও প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ জুন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ জুন বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

Recent Comments