রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবেড়েছে বাজার মূলধন: কমেছে লেনদেন
spot_img
spot_img

বেড়েছে বাজার মূলধন: কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলতি সপ্তাহে (২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেন। তবে বেড়েছে বাজার মূলধন। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ২৪ লাখ টাকা বা ০ দশমিক ১৪ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সবকটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১২ পয়েন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১১ দশমিক ০২ পয়েন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৭২ পয়েন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ।

এদিকে ডিএসইতে সব মূল্যসূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ০৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments