বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবেস্ট হোল্ডিংয়ের রোড শো ২০ অক্টোবর: তুলবে ৩৫০ কোটি টাকা
spot_img
spot_img

বেস্ট হোল্ডিংয়ের রোড শো ২০ অক্টোবর: তুলবে ৩৫০ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় লা মেরিডিয়ান হোটেলের অপারেটর বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানিটি আগামী ২০ অক্টোবর রোড শো করবে। কোম্পানি বুক-বিল্ডিং পদ্ধতির অধীনে আইপিওর জন্য তার মোট শেয়ারের ১০ শতাংশ অফলোড করবে। রোডশোতে যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

আইপিওর জন্য কোম্পানিটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং শান্ত ইক্যুইটি লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নিবন্ধক হিসেবে নিয়োগ দিয়েছে।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আইপিও তহবিলের মধ্যে প্রায় ৩০ শতাংশ উচ্চমূল্যের ঋণ পরিশোধে ব্যবহার করা হবে এবং বাকিটা ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য ব্যয় করা হবে, যা ম্যারিয়ট ইন্টারন্যাশনাল পরিচালনা করবে।’

মেট্রো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস ২০০৬ সালে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয় এবং ২০০৯ সালে ব্যবসা শুরু করেছিল। আইপিও প্রসপেক্টাস অনুসারে বর্তমানে এর পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা। বেস্ট হোল্ডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে। হোটেলটি ২০২৩ সালে চালু করার কথা রয়েছে।

আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বেস্ট হোল্ডিংসয়ে আয় হয়েছে ২৬০ কোটি টাকা এবং নিট মুনাফা হয়েছে ১০০ কোটি টাকা। এতে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকায়।

এর আগে ২০২০ সালের নভেম্বরে বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে শেয়ারবাজার থেকে ২৮৩ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদন করেছিল। কোম্পানিটি ৬৫ টাকায় ৪ কোটি ৩৫ লাখ শেয়ার ইস্যু করার আবেদন করেছে। কিন্তু শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন অনুমোদন করেনি।

প্রসপেক্টাসে বেস্ট হোল্ডিংস কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগের কথা উল্লেখ করেছে। তবে আইসিবি এক বিবৃতিতে বেস্ট হোল্ডিংসের ইস্যু ম্যানেজার হতে অস্বীকার করেছে।

বেস্ট হোল্ডিংয়ের উদ্যোক্তা পরিচালকদের ৫২ দশমিক শূন্য ১ শতাংশ এবং প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের মধ্যে, চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কোম্পানিটির পরিশোধিত মূলধনের ২৯ দশমিক ৫৮ শতাংশ শেয়ারের অংশীদার।

কোম্পানিটির পরিশোধিত মূলধনের মধ্যে সোনালী ব্যাংকের ৮ দশমিক ৮৩ শতাংশ, জনতা ব্যাংক ৮ দশমিক ৮৩ শতাংশ, অগ্রণী ব্যাংক ৬ দশমিক ৬২ শতাংশ এবং রূপালী ব্যাংকের ৫ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংক চারটি এক হজার ৬৭৫ কোটি টাকায় ২৫ কোটি ৭৫ লাখ শেয়ার কিনেছে। ব্যাংকগুলো কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৬৫ টাকায় কিনেছে।

এদিকে, রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও বেস্ট হোল্ডিংসে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে ২০১৯ সালে বেস্ট হোল্ডিংস বিশাল ঋণ পরিশোধের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করেছে। ওই অর্থ লা মেরিডিয়ান ঢাকা হোটেল নির্মাণে ব্যবহৃত হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments