বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে লেনদেন: কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

বেড়েছে লেনদেন: কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০৮ ফেব্রুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪১.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৪৪১টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৮ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৮৫.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৯.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৩৪.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৯ টির, কমে ১৪১ টির এবং অপরিবর্তিত রয় ১৬৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.৫৭ শতাংশ শেয়ারের দর বৃৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ৬০০টি শেয়ার ৯৩ হাজার ৪৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭১.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৫ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৮৮০ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৮২৩ টাকা।

ডেইল শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments