বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে শেয়ার দর: কমেছে লেনদেন
spot_img
spot_img

বেড়েছে শেয়ার দর: কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ ফেব্রুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮১.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১২.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৪.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ১১ হাজার ৮০২ টি শেয়ার ২ লাখ ২২ হাজার ২৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ২০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৭২.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫১১.৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬১০.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৬ টির, কমে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয় ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ৮৭৫ টি শেয়ার ২ লাখ ৪০ হাজার ৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯৮ কোটি ৪ লাখ ২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১১.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭২৫.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪০ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৪৮৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৬৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ২ কোটি ২ লাখ ৪৬ হাজার ৭৮৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments