বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅল্লু অর্জুনের সঙ্গে জুটি বাধার ইচ্ছা: আলিয়া
spot_img
spot_img

অল্লু অর্জুনের সঙ্গে জুটি বাধার ইচ্ছা: আলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই অল্লু অর্জুনের সুনাম ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। দর্শকদের পাশাপাশি তারকারাও এখন মুগ্ধ ‘পুষ্পা’ সিনেমা দেখে। এবার দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। পর্দায় অল্লুর সঙ্গে জুটি বাধার ইচ্ছা প্রকাশ করেছেন আলিয়া।

তিনি বলেন, আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন অল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে অল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব? এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন অল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভানসালির চর্চিত ছবি গঙ্গুবাই কাথিয়াওয়ারির মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া। তিনি জানিয়েছেন, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী।

আলিয়ার কথায় জানা যায়, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকে। দুই নাম মিলিয়ে ভাট পরিবারে তার কাছে জানতে চাচ্ছে- আলু, তুমি অল্লুর সঙ্গে কবে কাজ করবে? উত্তরে আলিয়া, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments