ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন বিকাল ৩টা ১৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে চলতি অর্থবছরের জন্য লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, আগের অর্থবছরে ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত বছরের জন্য বার্জার পেইন্টস শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments