ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ মে, ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইন্টারন্যাশনাল লিজিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৪ মে, ২০২৫ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। এছাড়াও কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments