ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর পর্ষদের সভায় সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
কেয়া কসমেটিকস লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ ডিসেম্বর বিকাল আড়াইটা ও সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ ও ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বন্ডের সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
বন্ডটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ৫৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments