ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর পর্ষদের সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০২০ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫৮ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments