ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ওয়ান ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ফার্স্ট ফিন্যান্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments