বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান
spot_img
spot_img

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) ও ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০২০ সালে কোম্পানিটি ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ৭ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৫৯ পয়সা।

এছাড়া, তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ফান্ডগুলো হচ্ছে-

এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৯ আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৯ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments