ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সাইফ পাওয়ারটেক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments