ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি।কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ব্র্যাক ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments