
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এছাড়াও ৩০ জুন, ২০২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments