ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের একজন স্পনসর মামনুর রশীদ কোম্পানির শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মামনুর রশীদ কোম্পানির মোট ১৫ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার তার স্ত্রী ফাহিমা জিশান চৌধুরীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে ট্রেডিংয়ের বাইরে উপহারের মাধ্যমে হস্তান্তর সম্পন্ন করেছেন।
তিনি ১৫ মার্চ, ২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে উপহারের মাধ্যমে স্থানান্তর করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments