শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনব্যতিক্রমী চরিত্রে সিয়াম: ধরা দিলেন অচেনা রূপে
spot_img
spot_img

ব্যতিক্রমী চরিত্রে সিয়াম: ধরা দিলেন অচেনা রূপে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট- এক দেখা যেকেউ বলে দেবে এ যেনো এক হাবাগোবা এক যুবক। চিত্রনায়ক সিয়াম আহমেদকে এমন অবতারে পর্দায় হাজির করছেন নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটির নাম ‘টিকিট’।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে এসেছে নতুন সিরিজের পোস্টার। এতে শুধু সিয়ামই নন, ব্যতিক্রম সাজ-চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী সাফা কবিরও। প্রকাশিত পোস্টারে তাকেও পাওয়া গেলো সেই আবেশে। এছাড়াও আছেন মনোজ কুমার প্রামাণিক, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন প্রমুখ।

সিয়াম বললেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারবো সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি। চরিত্রের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভ্রিওয়ান। তার কিছু আন্ডারটোনড পারফরমেন্স, কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সাথে আসলে তার লুকস, তার উপস্থিতি অনেকটা রিলেটেড। সালেকের জন্য আমাকে অনেকটা ওজনও বাড়াতে হয়েছে।

এতে সাহসী চরিত্র ও ভিন্ন লুকে হাজির হচ্ছেন সাফা কবির। তার ভাষ্য, ‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।

সিরিজের আরেকটি কেন্দ্রীয় চরিত্রে আছেন মনোজ। তিনি বলেছেন, ‘এতে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। এই চরিত্রটা করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এরকম। আর সব চরিত্রই পোট্রে করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “টিকিট’ আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি।

যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে শিগগিরই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসবে বলে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments