সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্যবসার পরিধি বাড়াচ্ছে সোনালী পেপার: নতুন ইউনিট চালুর উদ্যোগ
spot_img
spot_img

ব্যবসার পরিধি বাড়াচ্ছে সোনালী পেপার: নতুন ইউনিট চালুর উদ্যোগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যবসার পরিধি বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের  ‘এ’ ক্যাটাগরির সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সারাবিশ্বে চলমান স্বাস্থ্য সচেতনার দিকে লক্ষ্য রেখে কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তিতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার উৎপাদন করবে। সে লক্ষ্যে নতুন ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে সোনালী পেপার।

আজ রোববার (২৩ মে) নতুন পণ্যটির ইউনিট চালু করতে চীনা কোম্পানি জ্যাঙ্গজিয়াগ্যাং ফাইননেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সোনালী পেপার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী পেপারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং জ্যাঙ্গজিয়াগ্যাং ফাইননেস অ্যালুমিনিয়াম ফয়েল-এর পক্ষে দেশীয় এজেন্ট আইবিএন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল আলম।।

অনুষ্ঠানে সোনালী পেপারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সাংবাদিকদের জানান, সারা বিশ্বে বর্তমান সংকট থেকে উত্তোরণে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার বিকল্প নেই। তাই খাদ্যকে জীবাণুমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য বিভিন্ন উপকরণে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেইনার বক্স বাংলাদেশে উৎপাদন করার উদ্যোগ নিয়েছে সোনালী পেপার। আর এ কাজে প্রযুক্তিগত সাহায্যের জন্য চীনের বিখ্যাত অ্যালুমিনিয়াম কোম্পানির সাথে এ চুক্তি করেছে সোনালী পেপার।

মোহাম্মদ ইউনুছ আরো জানান, স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার মেশিনে দৈনিক গড়ে ১ লাখ পিস বক্স উৎপাদন করা যাবে। এর মাধ্যমে সোনালী পেপারের বছরে ২৫ শতাংশ বিক্রি বাড়বে যা কোম্পানির মুনাফা বৃদ্ধিতে ভালো ভূমিকা রাখবে।

কোম্পানির মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের বাজেট এবং অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ ইউনুছ বলেন, এখনো এ সংক্রান্ত বিষয়ে বাজেট তৈরি করা হয়নি। আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। খুব তাড়াতাড়ি বাজেটও তৈরি হবে এবং এ সংক্রান্ত অর্থের যোগান কোম্পানির নিজস্ব তহবিল থেকে করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশের অন্যতম দক্ষ শিল্প উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত সোনালী পেপার ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ইউনুছ গ্রুপ ২০০৬ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে।বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সোনালী পেপার কারখানায় প্রিন্টিং পেপারসহ বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন করা হয়। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার টন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮ কোটি ৩০ লাখ ২৮ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের শেয়ার রয়েছে ৭২ দশমিক ০৪ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments