শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্যাংকের বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হবে: সিএসই এমডি
spot_img
spot_img

ব্যাংকের বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হবে: সিএসই এমডি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এবং ব্যাংকের বন্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হবে বলে জানিয়েছেন চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। মঙ্গলবার সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেটে নতুন নতুন প্রোডাক্টগুলোতে যত বেশি লিস্টিং সংখ্যা বাড়বে মার্কেট তত গতিশীল হবে। বন্ড মার্কেট চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৬টি লিস্টিং সম্পন্ন হয়েছে এবং এই লিস্টিং হলো সময় উপযোগী সিদ্ধান্ত। বন্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য এবং বন্ড সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানানোর জন্যও আমাদের আরও কাজ করতে হবে।

এ সময় তিনি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদকে সফলভাবে বন্ডটির লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন করায় অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেইন বলেন, শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ও বন্ড মার্কেটের উন্নয়ন দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ। আমরা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের জন্য আস্থা আরও দৃঢ় করার জন্য অঙ্গিকারবদ্ধ। স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটরের সাথে আমাদের সমন্বিতভাবে কাজ করে আরও ফলপ্রসূ কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডোর (অব) মো. আবু বকর, সিএসইর ডেপুটি জেনারেল মানেজার হাসনাইন বারী, সিটি ব্যাংক ক্যাপিটালের এনালিস্ট মুহিত মুজতবা, আইডিএলসি ফাইন্যান্সের ডেপুটি হেড মিস টুম্পা বড়ুয়া এবং ইউসিবি ইনভেস্টমেন্টের মিস জয়িতা ঘোষ।

এছাড়া সাউথইস্ট ব্যাংক এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিএসইতে লেনদেন শুরু করা সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- ‘SEB1PBOND’। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ২৬০১8। বন্ডটির ইস্যুয়ার- সাউথইস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির অভিহিত মূল্য এবং ইস্যু দর ৫ হাজার টাকা।

বন্ডটি মোট এক লাখ বন্ড ইস্যু করবে। অর্ধবছর ভিত্তিতে মুনাফা প্রদান করা বন্ডটির কুপন রেট হবে ৬-১০ শতাংশ।

এর আগে বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments