শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআমানত ‍ও ঋণ দুটোই বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানে
spot_img
spot_img

আমানত ‍ও ঋণ দুটোই বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারল্য সংকটের মধ্যে দিয়ে চলা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে এক বছরের ব্যবধানে আমানতের পাশাপাশি ঋণের স্থিতি বেড়েছে। গত ডিসেম্বর শেষে এ খাতে চার লাখ ৩১ হাজারের বেশি হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা। এ অংক আগের বছরের চেয়ে ১ হাজার ৭৭ কোটি টাকা বা ২.৪৬ শতাংশ বেশি। ২০২২ সালের ডিসেম্বর শেষে আমানত ছিল ৪৩ হাজার ৭৫২ কোটি টাকা। মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ তারিখ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এনবিএফআই স্ট্যাটিকটিকসে এই তথ্য দেওয়া হয়েছে।

তথ্যমতে, গত ডিসেম্বর শেষে এ খাতে ঋণ স্থিতি ছিল ৭৩ হাজার ৭৫৯ কোটি টাকা। আগের বছরের চেয়ে যা তিন হাজার ৪৩৭ কোটি টাকা বা ৪.৮৮ শতাংশ বেশি। ২০২২ সালে এনবিএফআই খাতে ঋণ স্থিতি ছিল ৭০ হাজার ৩২১ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত দেওয়া ঋণের সুবিধাভোগী হিসাবের সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার ৭০৫।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩ সালে স্থায়ী আমানতের পরিমাণ ২০২২ সালের চেয়ে টাকার অংকে বাড়লেও মোট আমানতের আনুপাতিক হারে কমেছে। গত ডিসেম্বর শেষে স্থায়ী আমানতের পরিমাণ ছিল ৪৩ হাজার ৫১৩ কোটি টাকা, যা মোট আমানতের ৯৭.০৬ শতাংশ। ২০২২ সাল শেষে তা ৯৭.৩৯ শতাংশ ছিল।

মোট আমানতের মধ্যে ৪১ হাজার ৪৪৩ কোটি টাকা বা ৯২.৪৫ শতাংশই ঢাকা বিভাগের। আর সর্বনিম্ন ৫৫ কোটি ৪৮ লাখ টাকার আমানত রয়েছে বরিশাল বিভাগে, যা মোট আমানতের শূন্য দশমিক ১২ শতাংশ।

আমানতের মত ঋণের সিংহভাগও ঢাকা বিভাগে। গত ডিসেম্বর শেষে মোট ঋণের মধ্যে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা বা ৮৩.৩১ শতাংশ ঢাকা বিভাগেই দেওয়া হয়েছে।

সবচেয়ে কম ঋণ স্থিতিও বরিশাল বিভাগে, ৩৭১ কোটি টাকা, যা মোট ঋণের শূন্য দশমিক ৫ শতাংশ।

বর্তমানে সারা দেশে সরকারি-বেসরকারি মিলয়ে ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মোট ৩০৮টি শাখা রয়েছে, যার ২৮৬টি শহর এলাকায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এ খাতে গড় সুদহার ছিল ৮.৫৩ শতাংশ। এর মধ্যে ঋণের ক্ষেত্রে গড় সুদহার ছিল ১০.৮৮ শতাংশ। ভোক্তা ঋণে সর্বোচ্চ ১১.৪৯ শতাংশ সুদ হার দেখা যায়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার এর সঙ্গে সর্বোচ্চ ২.৫ শতাংশ মার্জিন যোগ করে আমানত এবং সাড়ে ৫ শতাংশ যোগ করে ঋণ দিতে পারবে এনবিএফআই। তাতে চলতি মার্চ মাসে নতুন আমানতের সর্বোচ্চ সুদহার হবে ১২.১১ শতাংশ আর ঋণ সুদহার হবে সর্বোচ্চ ১৫.১১ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments