
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ৭৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪৭.০৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৮.০৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৯.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬৩ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১৫৭ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ৬৩৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮৫২ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৭৩.৩৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৭.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৮.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১০ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৩.২৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬২ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪৩৩ টি শেয়ার ৩ লাখ ৮১ হাজার ১০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১৮৫৭ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৭ শতাংশ বা ৩০৬.৬৭পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬০২.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ১৯৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৫৯৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments