সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্যালন ডি’অরের রাত আজ কার হাতে উঠবে শ্রেষ্ঠত্ব
spot_img
spot_img

ব্যালন ডি’অরের রাত আজ কার হাতে উঠবে শ্রেষ্ঠত্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অর। সোমবার (২৮ অক্টোবর) ৬৮তম বারের মতো এই পুরস্কার তুলে দেওয়া হবে সময়ের সেরা ফুটবলারের হাতে। ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতলেতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম।

দীর্ঘ ২১ বছর পর এবারই প্রথম ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ ৩০ ফুটবলার।

তবে সবার চেয়ে এগিয়ে আছেন ব্রাজিলিয়ান সেনসেইশন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি।

পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments