সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্রাজিল-উরুগুয়েকে হারাতে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা
spot_img
spot_img

ব্রাজিল-উরুগুয়েকে হারাতে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ দুটি ম্যাচ সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে নামবে স্কালোনির শিষ্যরা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে পূর্ণ শক্তির দলই গড়েছেন আর্জেন্টাইন কোচ।

স্কোয়াডে খুব বেশি চমক রাখেননি স্কালোনি। ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তবে দলে ফিরেছেন একাধিক তরুণ ফুটবলার। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে জায়গা পেয়েছেন ম্যাক্সিম পেরোনে ও নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি ও বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোকেও রেখেছেন স্কালোনি।

বিশ্বকাপজয়ী কোচের এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা বাছাইপর্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments