শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্র্যাক ব্যাংক পেলো ক্র্যাবের ‘এএএ’ ক্রেডিট রেটিং
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংক পেলো ক্র্যাবের ‘এএএ’ ক্রেডিট রেটিং

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ব্যাংক পেলো ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব)- এর ‘এএএ’(ট্রিপল এ) ক্রেডিটরেটিং। এই রেটিং ব্র্যাক ব্যাংকে দৃঢ় আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রতিফলন বহন করে।

ক্রেডিটরেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব) বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান এজেন্সি। ক্র্যাব ব্র্যাক ব্যাংকে ‘এএএ’ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিটরেটিং।

এই ক্রেডিটরেটিং প্রমাণ করে যে,  ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণঝুঁকি সহ সর্বোচ্চমানের স্বীকৃতি।

২০১৯ সালে মুডি’জ ইনভেস্টরস সার্ভিসের দেয়া রেটিংয়ে ব্র্যাক ব্যাংক-ই একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে আবির্ভূত হয়, যা রাষ্ট্রহিসেবে বাংলাদেশের প্রাপ্ত ‘সভরেইনরেটিং’ (সার্বভৌমরেটিং) এর সমমানের রেটিং অর্জন করে। এছাড়াও ব্র্যাক ব্যাংক হল একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি- এসঅ্যান্ডপিগ্লোবালরেটিং- দ্বারা রেটিং প্রাপ্ত ব্যাংক।

এই রেটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর.এফ. হোসেন বলেন- “আমরা ক্র্যাব থেকে দেশের প্রথম ব্যাংক হিসেবে ‘এএএ’ ক্রেডিটরেটিং অর্জন করতেপেরে সম্মানিত বোধকরছি। এই অনন্য অর্জনটি সম্ভবহয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, শক্তিশালী আমানতের ভিত্তি, সুশাসন ও উন্নত তারল্যস্থিতি বজায় রাখার জন্য।”

তিনি আরওবলেন, “ব্যালেন্সশিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিটরেটিংয়ের সর্বোচ্চমান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগকরে নিতেপেরে আনন্দিত, যাদের অবিচল আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”

“সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা আমাদের বিজনেস মডেলের চারটিস্তম্ভ। গত কয়েক বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা ক্রেডিটরেটিং, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ; সর্বাধিক মার্কেট ক্যাপিটালাইজেশন; এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ধারাবাহিক স্বীকৃতি -এই সবই আমাদের সুশাসন, আর্থিক দৃঢ়তা এবং দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে সুনামের প্রমাণদেয়।”

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments