বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে পৌনে ৩৭ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে পৌনে ৩৭ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানির পৌনে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর ১ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৩৭৮টি শেয়ার ৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৬ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পিপলস ইন্স্যুরেন্সের।

এছাড়া ওয়ালটনের ১ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫০ লাখ ৩২ হাজার টাকার, রিজেন্ট টেক্সটাইলের ৯ লাখ ৯০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪ লাখ ৩৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫৫ লাখ ৩৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬ লাখ ৫ হাজার টাকার, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৭০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৬ লাখ ৮১ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৯ লাখ ৮৩ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ১৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৮ লাখ ৬৪ হাজার টাকার এবং আমান কটনের ৪২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments