ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সোমবার ১ জানুয়ারি, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৫৮ কোম্পানির মোট ৭১ লাখ ৪৪ হাজার ৫৯৮টি শেয়ার ৩০ কোটি ৯৩ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বিকন ফার্মার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং একমি পেস্টিসাইডসের ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হল- প্রাইম ফাইন্যান্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আল-হাজ্ব টেক্সটাইল, এমারেল্ড অয়েল এবং ওরিয়ন ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments