ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার পহেলা জানুয়ারি, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। কমেছে দৈনিক লেনদেনের পরিমানও। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিডি থাই অ্যালুমিনিয়ামের আজ ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয় ৩০ টাকা ৬০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিংয়ের ১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং সী পার্ল বিচের ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
এই তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে আরোও রয়েছে অলিম্পিক এক্সেসরিজ, ইন্ট্রাকো, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments