ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৪ কোম্পানির ৪ লাখ ১০ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রাক ব্যাংক ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রেনেটা ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, জিবিবি পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, লিগ্যাসি ফুটওয়্যার,মুন্নু অ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মা
























Recent Comments