সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমঙ্গলবার দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

মঙ্গলবার দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ মঙ্গলবার ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৪৭ বারে ১ লাখ ৭৭ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬ টাকা ৯০ পয়সা বা ৭.৮২ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৭.২৮ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, জেএমআই সিরিঞ্জ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিলবাংলা সুগার মিলস, ন্যাশনাল হাউজিং, এশিয়া ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments