শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ১০০ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ১০০ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির ২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৭২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসএস স্টিল ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইস্টার্ন কেবলস ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ডিবিএইচ, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইন্দোবাংলা ফার্মা, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, নুরানী ডাইং, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারমাউন্ট টেক্সটাইল, রিং শাইন, রবি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট,ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments