ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৮৮৯টি শেয়ার ৫৮ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকার এবং তৃতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির ১ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
























Recent Comments