ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৯২ লাখ ২৫ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৫৬ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের। ব্রাক ব্যাংক ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংক ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, বিএটিবিসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, বিএসআরএম স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স,এক্সিম ব্যাংক, ফু-ওয়াং ফুড, আইএফআইসি ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, এনসিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রিমিয়ার ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সি পার্ল বীচ, সিঙ্গার বিডি, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও উত্তরা ব্যাংক লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments