ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির ৭৬ লাখ ৭৬ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ২৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ট্রাস্ট ব্যাংক ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিঙ্গারবিডি ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, ব্যাংক এশিয়া, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, ডিবিএইচ, ডমিনেজ স্টিল, জেনেক্স, আইডিএলসি ফিন্যান্স, আইএফআইসি, ইনটেক, মালেক স্পিনিং, এনসিসি ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস ও ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments