
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির মোট ৫৬ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৬৮ লাখ টাকা।
তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের।পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজ ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, ব্যাংক এশিয়া, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, দেশবন্ধু পলিমার, ডাচ-বাংলা ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ফিন্যান্স, আইএফআসি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, এসপিসিএল, স্কয়ার ফার্মা, এসএস স্টিল,স্ট্যান্ডার্ড সিরামিক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments