বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ৪০ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ৪০ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার (১০ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর ৫৩ লাখ ১৮ হাজার ৮৪৪টি শেয়ার ১১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ১০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিকের ৪০ লাখ ৮৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৯৭ হাজার টাকার, সী পার্লের ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ৫০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৭ লাখ ৩৯ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১ কোটি ১ লাখ ৩৮ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৩৫ লাখ ১০ হাজার টাকার, আইপিডিসির ৩১ লাখ ৭৫ হাজার টাকার, জিকিউ বলপেনের ৫ লাখ ৭২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৬৮ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ লাখ ৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৩ লাখ ৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র: ডিএসই

ডেইরি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments