বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহাজার কোটি লেনদেন অব্যাহত: পুঁজিবাজারে মৃদু কারেকশন
spot_img
spot_img

হাজার কোটি লেনদেন অব্যাহত: পুঁজিবাজারে মৃদু কারেকশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতকালকের মতো আজও হাজার কোটি ছাড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে দিনভর উত্থান-পতনে শেষ বেলায় মৃদ্যু কারেকশন দিয়ে আজকের বাজার শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১০ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩.০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬৩.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৪৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪৭.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৫৮.৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৪০.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২৯৩টির, কমে ৪২টির এবং অপরিবর্তিত থাকে ২০টির। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮০ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৮৯.৪৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০১ শতাংশ বা ০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮০০.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৩০৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৮১২ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৪৯৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments